• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

সিসি নিউজ ডেস্ক।। কুমিল্লার নাঙ্গলকোটে খিলার টুঘুরিয়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও দুইজন।

নিহতরা হলেন-মাসুদুর রহমান (৬৫), হাবিব (২২), মইফুল বেগম (৩৫) এবং সিএনজিচালক শহিদুল ইসলাম (৪৫)। তারা সবাই উত্তর হাওলা গ্রামের মনোহরগঞ্জর উপজেলার।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল আলীম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি জসীম উদ্দিন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকামুখী নোয়াখালী এক্সপ্রেস নামের একটি ট্রেন তেঘুরিয়া লেভেল ক্রসিং এলাকায় এলে সিএনজিচালিত অটোরিকশাটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ