• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাবিতে বন্ধ থাকবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ সম্প্রচার

সিসি নিউজ ডেস্ক।। কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী ম্যাচ থেকে প্রতিটা ম্যাচই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের মাঠ এবং টিএসসিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। নগদের সৌজন্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে ম্যাচগুলো দেখানো হচ্ছিল। তবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো দেখানো হবে না বলে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

নগদের বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নগদ এর পক্ষ থেকে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। উদ্যোগটি খুবই জনপ্রিয় হচ্ছে। প্রতিদিন প্রায় এক লাখ ফুটবলপ্রেমী দর্শক ম্যাচগুলো দেখতে বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের এই আয়োজনকে ঘিরে গোটা রাজধানীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিষয়টি ফুটবল বিশ্বেও ইতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে। আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ সংবাদ মাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রচার হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে জমজমাট উৎসবের এই জমায়েতকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মতাদর্শ চক্র ম্যাচ প্রদর্শনীর স্থানে নাশকতা করতে পারে বলে আমাদের আশঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ, ০৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সকল ম্যাচ প্রদর্শন স্থগিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি অবহিত করা হয়েছে। নগদ-এর প্রতি আপনার ইতিবাচক মনোভাব এবং সার্বিক সহযোগিতার জন্যে অসংখ্য ধন্যবাদ।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেইজের পোস্টে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা ফুটবল বিশ্বকাপ ২০২২ নান্দনিক ও সুশৃঙ্খলভাবে উদযাপন করছি যা বৈশ্বিক গণমাধ্যমেও দৃষ্টিগোচর হয়েছে। বিএনপি-জামাতের ঘোষিত সন্ত্রাসী কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার পরিকল্পনা, আগুনসন্ত্রাস ও বোমাবাজির নীলনকশার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন থাকার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবলের আজকের কোয়ার্টার ফাইনাল পর্বে ভিন্ন দুটি ম্যাচে জনপ্রিয় দুটি দল অংশগ্রহণ করতে যাবে। স্বাভাবিকভাবেই এতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিএনপি-জামাতের সন্ত্রাসী কার্যক্রমের সফট টার্গেট হিসেবে এটিকে ব্যবহার করার আশংকা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধুমাত্র আজকের জন্য মুহসীন হলের মাঠ, টিএসসি ও স্বোপার্জিত স্বাধীনতায় খেলা দেখানো বন্ধ থাকছে।

এর আগে বৃহস্পতিবার বড়পর্দায় প্রদর্শিত বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে ক্যাম্পাসে না আসার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলা দেখার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন, আর পরিবেশ বিঘ্নিত হয়। এমতাবস্থায়, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাদের নিজ নিজ বাসা/এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হলো।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ