নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোজাম্মেলন হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। পরে সেরা তিন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এরআগে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান মাল্টিমিয়িার মাধ্যমে প্রদর্শন করানো হয় সেখানে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোজাম্মেল হক রাসেল জানান, প্রেজেন্টেশন প্রতিযোগিতায় জেলা শহরের নীলসাগর ক্যাডেট একাডেমির শিক্ষার্থী জোবায়ের সিদ্দিক এবং কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোস্তাক শাহরিয়ার ও চয়ন্ত কুমার অন্তরকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।