• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলেন পৌর কাউন্সিলর

সিসি নিউজ।। সৈয়দপুরে এলাকাবাসীর সহায়তায় ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে তুলে দিলেন পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পুড়িয়া হেরোইন।
সোমবার বেলা ১১টায় শহরের অফিসার্স কলোনী এলাকার লায়ন্স স্কুল এন্ড কলেজের পাশে লিচু মাঠ এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।
এলাকার একাধিক সূত্র জানায়, পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদকসেবীদের উপদ্রবে এলাকার পরিবেশ খারাপ হতে থাকে। এ নিয়ে থানা পুলিশ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত রাখে। কিন্তু তাদের অপতৎপরতা আরও বৃদ্ধি পায়। ফলে মাদকের অপতৎপরতা রোধে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দমনে মাঠে নামেন ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. ফরহাদ হোসেন। এরই অংশ হিসেবে আজ সোমবার সকালে মাদক ব্যবসায়ীদের ধরতে মাঠে নামেন তিনি। এলাকাবাসীর সহযোগিতায় বেলা ১১টার দিকে অফিসার্স কলোনী লিচু মাঠ এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এরা হলো হাতিখানা অফিসার্স কলোনী এলাকার আসলামের পুত্র সিরাজ ওরফে বাইগন(২৫) ও হাতিখানা গাউসিয়া মসজিদ এলাকার নেজামের পুত্র মো. আশরাফ (৩০)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পুড়িয়া হেরোইন। পরে পুলিশে খবর দেয়া হলে থানার উপ-পরিদর্শক গোলজার হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর মো. ফরহাদ হোসেন ২ মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে আটক ও তাদের কাছ থেকে হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। তিনি এ বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে বলেন এলাকার পরিবেশ ভালো রাখতে হলে সকলকে সচেতন হতে হবে। এ জন্য থানা পুলিশও সব সময় সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।
এদিকে কাউন্সিলর ফরহাদ কর্তৃক ২ মাদক ব্যবসায়ীকে আটকের ঘটনায় এলাকায় তার কর্মকান্ড ব্যাপক প্রশংসহিত হচ্ছে। সচেতন মহলের মতে তার মতো পৌরসভার সকল কাউন্সিলর যদি মাঠে নামেন তাহলে শহরে কমে আসবে মাদকের ব্যবহার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ