নীলফামারী প্রতিনিধি।। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের পৌর মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনির মধ্যে এসব কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহসভাপতি মো. মোজাম্মেল হক, মোস্তফা হক প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান, গোলাম মোস্তফা, জেলা যুবদলের সভাপতি এইচ এম সাইফুল্লাহ রুবেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, তাতীদলের সাধারণ সম্পাদক হোসেন আলী প্রমুখ।