• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমলো

সিসি নিউজ ডেস্ক।। ভোজ্যতেলের দাম লিটার প্রতি ৪-৫ টাকা কমালো সরকার। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য শাখার যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯২ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৯২৫ টাকার ৫ লিটারের বোতল ৯০৬ টাকা, ১৭২ টাকার খোলা সয়াবিন তেল দাম কমিয়ে ১৬৭ টাকা এবং লিটারপ্রতি ৪ টাকা কমিয়ে ১২১ টাকার প্রতি লিটার পাম তেল ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিত্যপণ্যের আমদানি, মজুত, মূল্য পর্যালোচনার লক্ষে গত বুধবার অনুষ্ঠিত সভার সর্বসম্মতিক্রমে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর দেশের চিনি পরিশোধনকারি মিল মালিকেরা দাম নির্ধারণ করে। কিন্তু দীর্ঘ এক মাসেও সে দাম কার্যকর হয়নি।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭৫-১৮০ টাকা, এক লিটারের বোতল ১৮০-১৯০ টাকা, ৫ লিটারের বোতল ৮৯০ থেকে ৯২৫ টাকা এবং এক লিটার পাম তেল ১১৫-১৩০ টাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ