• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে কম্বলের নিচে ঢাকা পড়ে শ্বাষরোধে শিশুর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে কম্বলের নিচে আটকে শ্বাষরোধে ৩ মাস ৫ দিন বয়সী হাফিজা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের জয়নন্দের কোর্ট পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু হাফিজা ওই পাড়ার কৃষক হামিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে শিশুটির বাবা হামিদুল ইসলাম ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যায় এবং মা সাদেকা বেগমও রান্নাবান্নার কাজে যায়। রান্না শেষে মা সাদেকা বেগম ঘরে গিয়ে দেখেন শিশুটি কম্বলের নিচে অচেতন অবস্থায় পরে রয়েছে। তাৎক্ষণিক শিশুটিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত কর্মকর্তা ডা. ফুয়াদ ইবনে মাহফুজ মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহাগিলি ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল হোসেন বলেন, কম্বলের নীচে শিশুটি ঘুমিয়ে ছিল। কোন কারণে কম্বলটি সরিয়ে গিয়ে শিশুটি কম্বলের নীচে ঢাকা পড়ে। এতে শ্বাষরোধ হয়ে মারা যেতে পারে। দুপুরের দিকে নিহত শিশুটির স্বজনরা হাসপাতাল থেকে মরদেহটি বাড়িতে নিয়ে আসে। পরে পুলিশের আইনী প্রক্রিয়া শেষে বেলা ২টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ্য থেকে কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফন করার অনুমতি দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ