• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

সিসি নিউজ।। ঘন কুয়াশা কেটে যাওয়ার বেলা দেড়টা থেকে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় আজ শুক্রবার সকাল থেকে বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের পাঁচটি ফ্লাইটের ঢাকাগামী তিন শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

স্থানীয় আবহাওয়া অফিসের সূত্রমতে, উত্তরের জেলা নীলফামারীতে ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমছে। গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২  ডিগ্রি সেলসিয়াস। কিন্ত গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। অপরদিকে ঘন কুয়াশা কেটে যাওয়ায় বেলা দেড়টার পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা শুরু হয়। সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে বিমান উঠানামা করতে পারে জানান তিনি।

এ ব্যাপারে বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছিল। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে চলাচলে প্রায়ই বিঘ্ন ঘটে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

এদিকে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করেছে। ফলে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলের দূরপাল্লার নৈশকোচগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। ঘন কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নীলফামারী-সৈয়দপুর সড়কে পৃথক দুটি দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ