• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহতের অভিযোগ

সিসি নিউজ ডেস্ক।। পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।

জানা যায়, দলটির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় তাদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে পুলিশসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে, তাদের নেতাকর্মীদের মারধরও করেছে। বিএনপি নেতারা জানান, পুলিশের টিয়ারশেল ও লাঠির আঘাতে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রশিদ আরেফিন গুরুতর আহত হন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুলিশের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ