• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিজ কেন্দ্রেই হেরে গেলেন নৌকার প্রার্থী ডালিয়া

সিসি নিউজ ডেস্ক।। রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নিজ বাড়ির ১০০ গজ দূরত্বে থাকা কেন্দ্রেই পরাজিত হলেন নৌকার মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। কেন্দ্রটিতে তিনি ভোট পেয়েছেন মাত্র ৯২টি।

বুধবার এই কেন্দ্রেই নিজের ভোট দিয়েছিলেন হোসনে আরা লুৎফা ডালিয়া। কেন্দ্রটিতে ১৬৬টি ভোটে লাঙ্গল প্রতীক নিয়ে জয়লাভ করে মোস্তাফিজার রহমান মোস্তফা। ১৪৪টি ভোট পেয়েছেন হাতী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন।

রংপুর নির্বাচন কর্মকর্তা আফতাব হোসেন এ তথ্য জানান।

সর্বশেষ ১৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে লাঙ্গল প্রতীকে ৮ হাজার ৭০১ ভোট, হাতি ৩ হাজার ৩২০ ভোট, নৌকা এক হাজার ৮৯০ ভোট পেয়েছে।

এ রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত (রাত ৭টা) ২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

উৎস: উত্তর বাংলা ডটকম


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ