• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের আতিফ জেলার সর্বোচ্চ তরুণ করদাতা

সিসি নিউজ।। নিয়মিত কর প্রদান করে দেশের উন্নয়নে অংশীদার হওয়ায় সৈয়দপুরের সুনামধন্য ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও বিউটি সাইকেল স্টোরের স্বত্বাধিকারী মো. আলতাফ হোসেনের সুযোগ্য ও পুত্র আতিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী তরুণ সমাজসেবক মো. আতিফ হোসেন পুণরায় জেলার সর্বোচ্চ তরুণ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছেন। ব্যবসায়ীক সফলতার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ২০২২ কর বছরে নীলফামারী জেলার ১ম সর্বোচ্চ করদাতা নির্বাচিত হলেন তিনি। এ নিয়ে টানা ৪র্থ বারের মত তরুণ আতিফের এই অর্জন ।
বুধবার (২৮ ডিসেম্বর) রংপুরের আরডিআরএসের বেগম রোকেয়া অডিটোরিয়ামে ওই সম্মাননা দেওয়া হয় আতিফকে। রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবেরুল ইসলাম উপস্থিত থেকে সৈয়দপুরের এই তরুণের হাতে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, ভ্যাট কমিশনারেট এর কশিনার সুরেশ চন্দ্র বিশ্বাস, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর-অঞ্চল রংপুরের কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।
রাষ্ট্রের কল্যানে সর্বোচ্চ কর দিয়ে সৈয়দপুরের নাম আরও এগিয়ে নেওয়ায় শহরের বিশিষ্টজন আতিফ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ