• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সিসি নিউজ।। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংলু (৩৬) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সাদিক (২২)।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম বলেন, ‘বুধবার গভীর রাতে মংলু, সাদিকসহ কয়েকজন বাংলাদেশি দোলাপাড়া সীমান্তে ভারতীয় গরু আনতে যান। ভারতীয়দের সহায়তায় গরু পারাপারের সময় কাঁটাতারের এপারে থাকা বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান এই দুজন।’

পরে মংলু ও সাদিকের মরদেহ সহযোগীরা নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন বলেও জানান এই ইউপি সদস্য।

বিজিবির দোলাপাড়া ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ