• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ফার্নিচার মালিক ব্যবসায়ী সমবায় সমিতি পেল নিবন্ধন

সিসি নিউজ।। নীলফামারী জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন পেল সৈয়দপুর ফার্নিচার মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। যার নিবন্ধন নম্বর নীল/জেসকা-৫২। এতে সমিতিটির গতিশীলতা বৃদ্ধি পাবে বলে মনে করেন সমিতির সাথে সংশ্লিষ্টরা।

সূত্র মতে, গত ২০২০ সালে সৈয়দপুর পৌর এলাকার ৮২জন ফার্নিচার মালিক ও ব্যবসায়ীদের নিয়ে সমিতিটি গঠন করা হয়। যার কার্যালয় শহরের বঙ্গবন্ধু সড়কে। সে সময় এর নামকরণ ছিল সৈয়দপুর ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতি। শুরু থেকে এ সমিতির ব্যানারে সৈয়দপুর শহরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবসগুলো গুরুত্ব সহকারে পালন করে আসছিল। বিশেষ করে করোনাকালীণ সময়ে অসহায় দুঃস্থ মানুষদের ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করেছিল সমিতিটি।

সম্প্রতি আব্দুল্লাহ ফারুক এমাদিকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান লিটনকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় সংগঠনটির। দুই বছর মেয়াদি সমিতির অন্যান্য পদের মধ্যে আমিনুল ইসলাম (সহ-সভাপতি), সহিদুল ইসলাম (যুগ্ম সম্পাদক), আশরাফ হোসেন (কোষাধ্যক্ষ) এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শাহীদ আরশাদ, নবী হোসেন, মো. নাদিম ও হারুন অর রশিদ।

সৈয়দপুর ফার্নিচার মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল্লাহ ফারুক এমাদি জানান, আমরা জেলা সমবায় কার্যালয় থেকে সমিতিটির নিবন্ধনের জন্য যথাযথ নিয়মে আবেদন করি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সমিতির বিগত দিনের কর্মকান্ড বিবেচনায় নিয়ে নিবন্ধন প্রদান করে। দীর্ঘ সময় পর সমিতিটি নিবন্ধন পাওয়ায় ফার্নিচার ব্যবসায়ী ও মালিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। এর ফলে আগামীতে সমিতির সদস্যরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসায়িক ভাবে আরো স্বাবলম্বী হবেন। তিনি আগামীতে সমিতিটি পরিচালনায় সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ