• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাট নগর উন্নয়ন কল্পে সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

জয়পুরহাট প্রতিনিধি।। নাগরিক সুবিধা নিশ্চিত করতে জয়পুরহাট পৌরসভা শহরের বিভিন্ন এলাকায় স্থায়ী ও টেকসই ভৌত অবকাঠামো নির্মানকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে ২ ঘন্টাব্যাপী জয়পুরহাট পৌর মেয়রের কার্যালয়ে ‘জয়পুরহাট নগর উন্নয়ন কল্পে সম্ভাব্যতা যাচাই শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

স্থানীয় সরকার প্রকৗশল বিভাগ (এলজিইডি) এবং নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত  শীর্ষক মতবিনিময় সভায় প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু’র সভাপতিত্বে বক্তৃতা করেন এলজিইডি’র আরইউটিডিপি প্রকল্পের পরামর্শক দল নেতা (টীম লিডার) সুধির শর্মা, একই টীমের পরামর্শক জাফর উল্লাহ, নাসিরুল ইসলাম, তপন মেহমুদ, সাংবাদিক মোমেন মুনি, খ ম আব্দুর রহমান রনি প্রমূখ। এ সময় পৌর কাউন্সিলরগন ছাড়াও বিভিন্ন সামজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত উপস্থাপন করেন।

সভায় জয়পুরহাটে লিফটযুক্ত ও যানবাহন পাকির্ং ব্যবস্থাসহ বহুতল বিশিষ্ট শপিং মল, কাঁচা বাজার, পশুহাট, কসাইখানা, বিনোদন পার্ক ছাড়াও প্রশস্থ রাস্তা-ঘাট নির্মানের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ব্যাপারে আরইউটিডিপি প্রকল্পের পরামর্শক দল নেতা সুধির শর্মা তার বক্তব্যে জানান, প্রয়োজনীয় নিষ্কন্টক স্থান পাওয়া গেলে এ পৌরসভা শহরে প্রস্তাবিত স্থাপনাগুলো নির্মান করা সম্ভব হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা খুবই জরুরী বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ