• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সিসি নিউজ।। মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নীলফামারী। আজ শুক্রবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার ডিমলা আবহাওয়া অফিস, যা এই মৌসুমে নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।

গতকাল শুক্রবার সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ সুবল চন্দ্র রায়।

কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যানের চালক আর শ্রমজীবী মানুষের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করছে ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষেরা।

এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জনপদ। দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।’

লোকমান হোসেন আরও বলেন, ‘আজ (শনিবার) সকাল ৯টায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কম রয়েছে। ফ্লাইট ওঠানামা করতে অবশ্যই ২ হাজার দৃষ্টিসীমা থাকতে হবে।’

এদিকে রংপুর-দিনাজপুর সড়কের বাসচালক শংকর কুমার রায় বলেন, ‘প্রায়দিনই দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে মহাসড়কে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার নৈশকোচগুলো গন্তব্যে পৌঁছাতে দুই থেকে তিন ঘণ্টা দেরি হচ্ছে।’

চিলাহাটি রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার টুটুল চন্দ্র সরকারের জানান, ‘ঘন কুয়াশার কারণে চিলাহাটি-খুলনা রুটে চলাচলকারী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ৩০ মিনিট বিলম্বে ছেড়ে গেছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ