• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় স্কুলের বই চুরির অভিযোগে শিক্ষক গ্রেফতার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। স্কুলের বই চুরি ও সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে দিনাজপুর খানসামা উপজেলার কুমড়িয়া  দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শিক্ষক মন্টু আলী ওই স্কুলের শিক্ষক ও কুমড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনছুর আলীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে নিয়ে ইতিপূর্বে ঐ বিদ্যালয়ের শিক্ষক মন্টু আলী ও মোকছেদ আলীর মধ্যে কয়েক দফায় বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়েছে। এই ঘটনা, ম্যানেজিং কমিটির বৈধতা ও প্রধান শিক্ষকের পদ নিয়ে হাইকোর্ট ও জজকোর্টে বর্তমানে মামলা বিচারাধীন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বই উৎসবের মাধ্যমে বই বিতরণের জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে প্রেরিত নতুন বই স্কুলের অফিসে সংরক্ষিত ছিল। সেই বই শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য উপজেলা শিক্ষা অফিস ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে বিতরণের জন্য প্রস্তুতি নিয়েছিল গত ১৬ সেপ্টেম্বর দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এডহক কমিটির রেজুলেশনে  দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী। কিন্তু ২০২০ সালের ১লা নভেম্বর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা মন্টু আলী নিজেকে বৈধ দাবি করে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন তিনি।

অবৈধভাবে অফিসের তালা ভাঙা, বই চুরি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে মন্টু আলীকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোকছেদ আলী। সেই অভিযোগে মন্টু আলীকে গতরাতে আটক করে থানা পুলিশের সদস্যরা।

এবিষয়ে মন্টু আলী বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী জিপির মতামত আমার পক্ষে রয়েছে। তাই আমি বই বিতরণ করেছি কিন্তু কর্তৃপক্ষ তা ভুল ব্যাখ্যা করে মোকছেদ আলীকে দায়িত্ব দিয়েছে। আমি অবৈধ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই করব।

মামলার বাদী মোকসেদ আলী বলেন, বৈধ ভাবে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মন্টু আলী তালা ভেঙে বই চুরি করেছে তাই সরকারি সম্পত্তি চুরি ও শিক্ষা কর্মকর্তাকে সরকারী কাজে বাধাঁ প্রদান করায় থানায় লিখিত অভিযোগ করেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ওই প্রতিষ্ঠানের বৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন মোকছেদ আলী। তিনি ছাড়া যদি অন্য কেউ অফিস কক্ষের তালা ভেঙে বই নিয়ে যায় সেটি আইন বহির্ভূত কাজ। এবিষয়ে উর্দ্ধতন কর্তপক্ষকে অবহিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে৷ সেই মোতাবেক আসামী মন্টু আলীকে গ্রেফতার করে মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ