• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সিটি নির্বাচনে পরাজয়: রংপুর আ.লীগের কমিটি বিলুপ্ত

সিসি নিউজ ডেস্ক।। আওয়ামী লীগের রংপুর মহানগর ও জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। সেখানে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার রাতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে দেওয়া দায়িত্ব মোতাবেক দলীয় সভাপতি শেখ হাসিনা রংপুর মহানগর ও রংপুর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের রংপুর মহানগর শাখার আহ্বায়ক করা হয়েছে ডা. দেলোয়ার হোসেনকে, যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবুল কাশেম। রংপুর জেলা শাখার আহ্বায়ক করা হয়েছে এ কে এম ছায়াদত হোসেন বকুলকে, যুগ্ম আহ্বায়ক হয়েছেন অধ্যাপক মাজেদ আলী বাবলু।’

একাধিক দলীয় সূত্র বলছে, মূলত সদ্য রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর শোচনীয় পরাজয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। এই ব্যর্থতার জন্যই রংপুর আওয়ামী লীগ কমিটিতে পরিবর্তন আনা হচ্ছে।

গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের ভোটে জাতীয় পার্টির কাছে শোচনীয়ভাবে হারেন নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুতফা ডালিয়া। ফলে দ্বিতীয় দফায় মেয়র হন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা।

নির্বাচনে লাঙ্গল প্রতীক পেয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা পায় ৪৯ হাজার ৮৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) হাতি প্রতীকে পান ৩৩ হাজার ৮৮৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুতফা ডালিয়া নৌকা প্রতীকে ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম নাছিমকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ