• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় বেলান নদী খনন শুরু; হাজারো কৃষকের স্বপ্ন পূরণের আশা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। হাজারো কৃষকের স্বপ্ন পূরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের আশা নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় বেলান নদী খনন কাজ শুরু হয়েছে।

বুধবার (৪ জানুয়ারী) দুপুরে কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে এবং জাইকা ও এলজিইডির অর্থায়নে গোয়ালডিহি ময়দান ডাঙা এলাকায় খনন কাজ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমিতির সদস্যগণ, সুবিধাভোগীরা ও সংশ্লিষ্টরা।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর যৌথ অর্থায়নে ও এলজিইডি’র বাস্তবায়নে বেলান নদী, মরা খাল ও শাখা খাল মিলে মোট ১১ কিলোমিটার নদী ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে খনন কাজ সম্পন্ন করা হবে।

এই নদী খননের ফলে কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন, আর্থ-সামাজিক উন্নয়ন ও ফসল উৎপাদনে সুবিধা পাবে চাষিরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ