ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নস্থ মধ্যপাড়া এলাকার একটি বাঁশ ঝাড় ও ইউক্লিপট্যানস বাগানে জুয়া খেলার অপরাধে চারজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
শুক্রবার ৬ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টায় সময় ডোমার থানার এসআই (নিরস্ত্র) মোঃ আকমল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে েএ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, পাঙ্গা মটুকপুর ইউনিয়নস্থ মধ্যপাড়া এলাকার একটি বাঁশ ঝাড় ও ইউক্লিপট্যানস বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার তাস ৫২টি এবং নগদ অর্থ ৪,১৬০ চার হাজার একশত ষাট টাকা সহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জলঢাকার ধর্মপালের মোঃ আলমগীর হোসেন (২৫), মোঃ সুজন ইসলাম (২৭), ডোমারের মটুকপুরের মোঃ নিশাদ আলী (৩০), মোঃ রানা ইসলাম (২৬)।
এ ঘটনায় গ্রেফতারকৃত বিরুদ্ধে ডোমার থানার এসআই আকমল হোসেন বাদী হয়ে ১৮৬৭ সালের ধারা অনুযায়ী প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করেন। ডোমার থানার মামলা নং ০৩(০১)২৩।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন-নবী বলেন, আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।