• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে  দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
বৃহস্পতিবার বিকাল থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী  পুলিশ লাইন্স চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় পুনাক জয়পুরহাটের সভানেত্রী রেশমা আলম,সাধারণ সম্পাদক ঈশাদী নেওয়াজ বৈশাখী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন উপস্থিত ছিলেন।
জয়পুরহাটের পুনাক সভানেত্রী  রেশমা আলম বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাক এর মাধ্যমে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলোর সহায়তায় সব সময় এগিয়ে আসি। সেই ধারাবাহিকতায় শীতার্তদের এখন কম্বল দিচ্ছি। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ