• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের দোয়ালীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম কালাম হোসেন (৪০)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঠাকুরগাঁওগামী সাইমুন পরিবহনের সঙ্গে সৈয়দপুর থেকে আসা তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে একজন নিহত হন।

খবর পেয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুব মোরশেদ বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি আরও বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানো ও যানজট নিরসনে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ