• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শপথ নিলেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য রিপন

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসানকে শপথবাক্য পাঠ করিয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকারের কক্ষে এ শপথ পড়ানো হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

গত বছরের ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। গত ১২ অক্টোবর এ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু ভোট গ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগে সেটি বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ফের কমিশনের সিদ্ধান্তে ৪ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) গোলাম শহীদ রনজু পান ৪৪ হাজার ৭৫২ ভোট।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি ও এনামুল হক।

শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান রিপন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ