• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় চেয়ারম্যান-মেম্বারদের হাতে অবরুদ্ধ মহিলা বিষয়ক কর্মকর্তা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর)।। ইউনিয়ন পরিষদের মতামত ছাড়া দিনাজপুরের খানসামা উপজেলায় ভিউব্লিউবি কর্মসূচীর ২৬৫৯ জনের তালিকা তৈরী করার অভিযোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবরুদ্ধ করেছে ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা। পরে অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়ের হস্তক্ষেপে অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে নতুন কর্মসূচী ঘোষণা করেছে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।

জানা যায়, খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ৫৪টি ওয়ার্ডে ২০২৩ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দুস্থ ভিজিডি কার্যক্রমের আওতায় ২৬৫৯ জন দুস্থ নারী সুবিধা পাবে।

খোঁজ নিয়ে জানা যায়, ওয়ার্ড ও ইউনিয়ন ভিডব্লিউবি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে উপজেলা কমিটিতে প্রেরণ করবে। সেটি পরবর্তীতে উপজেলা কমিটি যাচাই-বাছাই করে অনুমোদন দিবে। কিন্তু নিয়ম-নীতির তোয়াক্কা না করেই উপজেলা ভিউব্লিউবি যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার এবং উপজেলা ভিউব্লিউবি যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার (অঃদাঃ) অটোমেশনের কথা বলে তালিকায় চূড়ান্ত স্বাক্ষর করায় ক্ষোভ প্রকাশ করে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা।

এরই প্রতিবাদে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ভিজিডি কর্মসূচীর তালিকা পরিবর্তনের দাবি জানিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচী পালন করে ৬ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাগণ। পরে সন্ধ্যা ৬টার দিকে ওসি খানসামার হস্তক্ষেপে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মধ্যে রবিবার (১৫ জানুয়ারী) বৈঠকের দিন ধার্য করে কর্মসূচী স্থগিত করে তারা।

উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরাম কমিটির সদস্য ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, সরকারী নিয়ম অনুযায়ী ভিডব্লিউবি কার্যক্রমের তালিকা তৈরী না হওয়া পর্যন্ত আমরা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কার্যক্রম বয়কট করলাম। এছাড়া উপজেলা পরিষদের জানুয়ারী মাসের মাসিক সমন্বয় সভা বর্জনের ঘোষণা দেন এই ইউপি চেয়ারম্যান।

খানসামা উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরাম কমিটির সভাপতি ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ জানান, যাচাই-বাছাই করে সঠিক দুস্থ ব্যক্তিদের তালিকা তৈরী করার জন্য উপজেলা থেকে নির্দেশনা দেওয়া হলেও সেটি বাদ দিয়ে তাদের পছন্দমত তালিকা প্রস্তুত করে অনুমোদন দেয় ইউএনও ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। এটি সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা ও নিয়মবহির্ভূত। তাই এই তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত উপজেলা পরিষদ ও প্রশাসনের কার্যক্রম আমরা বর্জন ঘোষণা করলাম।

এবিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারের সাথে কথা বলতে চাইলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

তবে ইউপি চেয়ারম্যানদের কাছে তিনি স্বীকার করেন ইউএনও’র চাপে এই তালিকা অনুমোদন দিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, এই তালিকা অনলাইনের মাধ্যমে বাছাই হয়েছে। পরবর্তী সময়ে সংশোধনের জন্য ইউপি চেয়ারম্যানদের বলা হলেও তারা সঠিক সময়ে দিতে পারেনি। তাই নিয়ম অনুযায়ী চূড়ান্ত তালিকায় স্বাক্ষর দিয়েছি। তবে ইউপি চেয়ারম্যানদের কোন আপত্তি থাকলে সেটি দুই পক্ষ বসে আলাপ-আলোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ