• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে  কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শহরের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ধারালো টিপ চাকু, ফেন্সিডিলের বোতল, গাঁজার পুরিয়াসহ মাদক সেবনের সরঞ্জামাদিসহ তাদের  করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট শহরের নতুনহাট শেখপাড়ার ওবায়দুলের ছেলে গ্যাং লিডার গোলাম রব্বানী, আলতাবের ছেলে ফাহিম শেখ, নজরুলের ছেলে ইব্রাহীম ও শান্তিনগর মহল্লার মৃত মতিয়ার রহমানের ছেলে শাহিন।
ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত গ্যাংয়ের সদস্যরা ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকান্ড করে আসছিল। এলাকায় তারা কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। গেল গভীর রাতে তারা জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় এক পরিত্যক্ত দোকানের পেছনে সমবেত হয়ে গাঁজা ও ফেন্সিডিল সেবন করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ধারালো টিপ চাকু, ফেন্সিডিলের বোতল, গাঁজার পুরিয়াসহ মাদক সেবন করার অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে র‌্যাব। তাদের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ