• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কালাইয়ে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচ পইকা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দরিদ্র মৎস চাষীর পুকুরে বিষ ঢেলে প্রায় ৪০ মন মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর রাতে ভূক্তভোগী ভূমিহীন আলতাফ আলীর (৪০) ভাড়া (ইজারা) নেওয়া পুকুরে একই গ্রামের মোকছেদ আলীর স্ত্রী লিলি বেগম এবং তার দুই ছেলে হামিদুল ইসলাম ও রিপন ওই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে ভূক্তভোগী অভিযোগ করেন।

পাঁচ পইকা গ্রামের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে ক্ষতিগ্রস্থ ভূমিহীন আলতাফ আলী অভিযোগে জানান, গত ২০২২সালের জুলাই মাসে তিনি একই গ্রামের রাশেদুজ্জামান মিঠুর প্রায় ৩ বিঘা পুকুর ৩ বছরের জন্য দেড় লাখ টাকায় ভাড়া (ইজারা) নেন । পুকুরটি ভাড়া নিয়ে সেখানে ২০ হাজার টাকার রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, হাংরী কার্পসহ বিভিন্ন ধরনের মাছের পোনা ছাড়েন। এ ছাড়া পোনা মাছগুলো পালনের জন্য আরো ১৮ হাজার টাকার খাদ্য ও ঔষধ পুকুরটিতে প্রয়োগ করেন। এতে সব মিলিয়ে তার যে (প্রায় ২ লাখ টাকা) টাকা ব্যায় হয়, এসব টাকার সবই তিনি এনজিও ও বিভিন্ন ব্যক্তির কাছে ঋন গ্রহন করেছেন। এ অবস্থায় অভিযুক্তরা তাকে পুকুরে যেতে নিষেধ করলে ভাড়া নেওয়ার সময় পর্যন্ত তিনি সময় চেয়েছিলেন। এরই মধ্যে অভিযুক্তরা পুকুরে বিষ মিশিয়ে প্রায় ৪০ মন মাছ মেরে ফেলেছেন বলে জানান তিনি।
দরিদ্র আলতাফ ডুকরে কেঁদে বলেন, ‘ ৩ বছরে সব খরচ বাদ দিয়ে হামার প্রায় ২ লাখ ট্যাকা লাভ হতো, সেই লাভের ট্যাকা দিয়ে ব্যাটাক এনা দোকান করে দিমো, একন লোনের ট্যাকা কোত্তেকে শোধ দিমো, আর কি খায়া বাঁচমো, হামার সব শ্যাষ বাবা।”
দরিদ্র আলতাবের এমন আহাজারীতে চোখের পানি ধরে রাখতে পারেননি পুকুর দেখতে আসা ওই গ্রামের সাধারন মানুষরা। তারা দোষীদের শাস্তিও দাবী করেন।
একই গ্রামের ছফির উদ্দিনের মেয়ে শহীদা বেগম, মৃত সেকেন্দার আলীর ছেলে আামজাদ হোসেন, ভূক্তভোগী আলতাফের ভাই আব্দুল বারীকসহ প্রতিবেশীরা জানান, পুকুরটি দীর্ঘ দিন ধরে মিঠুর ভোগ দখলে আছে, এ অবস্থায় অভিযুক্তরাও পুকুরটির মালিকানা দাবী করছেন। এ নিয়ে তারা দরিদ্র মৎসচাষী আলতাফকে পুকুরটিতে না যাওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতের শেষ দিকে ওই পুকুরে বিষ দিয়ে বিপুল পরিমান মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে, যার বর্তমান মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে । দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিরও দাবী করেন গ্রামবাসী।
এ ব্যাপারে অনেক যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দীন জানান, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ