• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোড়াঘাটে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে ইট বহনকারী একটি ট্রলির চাক্কায় পৃষ্ঠ হয়ে সিফাত (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে পৌরসভার পাঁচপীর এলাকার রানা মিয়ার ছেলে।

বুধবার (১১ জানুয়ারী) বেলা ১১টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার পাঁচপীর মসজিদ সংলগ্ন রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থেকে একটি ইট বহনকারী ট্রলি ঘোড়াঘাট ত্রিমোহনী ঘাট ব্রিজ পার হয়ে পাঁচপীর এলাকায় পৌঁছে। এ সময় রাস্তার পাশ্ববর্তী একটি বাড়ী থেকে শিশুটি দৌড় দিয়ে রাস্তায় উঠলে ট্রলির চাক্কার পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। পরে স্থানীয়রা শিশুটিকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিহত শিশুর পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইট ভর্তি ট্রলিটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ