• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন |

নীলফামারীতে রক্তবন্ধু সোসাইটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিসি নিউজ।। ‘আমরা রক্তবন্ধু, রক্তের সম্পর্ক গড়ি’ শ্লোগানে নীলফামারীতে পালিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তবন্ধু সোসাইটির’ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী সংগঠনটি নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচির অংশে সকালে শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সদস্যদের মিলন মেলায় যোগ দেয়। বিকেলে সেখানে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মো. রায়হান শাহের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নূরুল করিম প্রমুখ। আলোচনা শেষে আগত অতিথি ও বিভিন্ন কর্মকান্ডে উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জনকরা সদস্যদেরকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। সন্ধ্যায় সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
রক্তবন্ধু সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মো. রায়হান শাহ বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন রক্তবন্ধু সোসাইটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের ছয় শতাধিক সদস্য দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেয়। স্বেচ্ছায় রক্তদান ছাড়াও সংগঠনের সদস্যরা দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র, বন্যার্তদের মাঝে সহায়তা বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ