• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আর্থিক কেলেঙ্কারির মামলায় চেয়ারম্যানের জেল

সিসি নিউজ।। পঞ্চগড়ে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দায়ের করা মামলায় সাইফুল ইসলাম দুলাল নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান মন্ডল জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর দুই পরীক্ষার্থীকে পরীক্ষা জালিয়াতির অভিযোগে মৌখিক পরীক্ষায় আটক করে নিয়োগ বোর্ড। এর পর তাদের দেয়া তথ্য মতে দুই সহযোগীসহ মোট চারজনকে আটক করে। এদিকে পরীক্ষা না দিয়ে প্রক্সির মাধ্যমে পাশ করে দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ উঠে চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের নামে। এদিকে ৫ জনের নামে নিয়োগ বোর্ড মামলা দায়ের করে চার জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর মাঝে চেয়ারম্যান দুলাল ঢাকা হাইকোর্ট থেকে জামিন নেন। জামিনের সময় শেষ হয়ে আসলে রোববার আদালতে জামিনের আবেদন করলে আদালত সত্যতা পেয়ে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি (পিঃ পিঃ) এরশাদ হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আটক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ