• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো রংপুর বিভাগীয় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলে-মেয়েদের অংশগ্রহনে ১০ম বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার সকালে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মুঃ মোহসীন চৌধুরী। সভঅপতিত্ব করেন রংপুর বিভাগের কমিশনার সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

কর্মকর্তা-কর্মচারী ও তাঁদেও ছেলে-মেয়েদের জন্য দৌড়, মোড়গ লড়াই, টেনিস বল নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার, দড়ি টানাটানি ও যেমন খুশি তেন সাজোসহ মোট ৩৪ টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় খেলার সমাপণী শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এর আগে জাতীয় ও অলিম্পিকের পতাকা উত্তোলণ করেন অতিথিরা। এছাড়াও সরকারি শিশু পরিবার ও নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ