• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ’র সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে  সৈয়দপুর শহরের আদিবা কনভেনশন হলে শনিবার (২১ জানুয়ারি)   সকাল ১০টায়  দি কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (কাল্ব) এর সহযোগিতায় ওই  সাধারণ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান।
উক্ত সভায় সভাপতিত্ব সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও কামারপুকুর ডিগ্রী কলেজের গণিত বিষয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুল রাজ্জাক।
সংগঠনের সাধারণ সম্পাদক ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা’র সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন  নীলফামারী জেলা কাল্ব ম্যানেজার মো. মহুরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কাল্ব) সহ-সভাপতি  ও সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তাকিম, কোষাধ্যক্ষ ও বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস্ সালাম মন্ডল প্রমূখ।
এর আগে সভার শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সভায় সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি মো. মাহফুজার রহমান মাহফুজসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ