• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের উদ্যোগে কম্বল বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে সাড়ে পাঁচশ অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এসব কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের রিজিয়ন চেয়ারপার্সন  (হেডকোয়ার্টার) ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন সাংবাদিক আমিনুল হক। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর্জা সালাউদ্দীন বেগ, পৌর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কাজী জাহানারা সাবেক পৌর কাউন্সিলর আখতার হোসেন ফেকু, লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সাধারণ কামারপুকুর কলেজের প্রভাষক রেজাউল হক, লায়ন রুহুল আমিন জুয়েল, শেখ জাবেদ আলী টিটু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ