• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এপেক্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিসি নিউজ।। এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এপেক্স ক্লাব এর ডিষ্ট্রিক্ট গভর্ণর এ এইচ এম মনোয়ার হোসেন লাভলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট মাজহারুল ইসলাম মাজহার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকমল সরকার রাজু, সেক্রেটারী মো. সামসুল আলম, পাস্ট প্রেসিডেন্ট জি এম কামরুল হাসান, আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, শাহিনা আকতার, শেখ কুতুব উদ্দিন, শহিদুল ইসলাম লেবু, মাহবুবা মিলি, সাদেকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ওই দিন এপেক্স ক্লাব সৈয়দপুর এর পক্ষ থেকে বিভিন্ন এলাকার অসহায়,দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে দুই শত ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ