সিসি নিউজ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কম্বল পেলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৩ জন বীরাঙ্গনা। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলীমের সৈয়দপুর শহরের বি-জামান সড়কের বাসভবনে ওই কম্বল বিতরণ করা হয়।
সংসদ সদস্য রাবেয়া আলীমের জ্যেষ্ঠ পুত্র ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত থেকে বীরাঙ্গনাদের হাতে কম্বলগুলো তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, শহীদ কুদরত স্মৃতি সংসদের সভাপতি মাহফিজুল হক বাচ্চু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, আমির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।