• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ছায়াপথ সাহিত্য পরিষদের প্রথম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সিসি নিউজ।। শিল্প, সাহিত্য ও সংষ্কৃতিতে সমৃদ্ধ সৈয়দপুর শহরের সদ্য প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন ছায়াপথ সাহিত্য পরিষদের প্রথম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাবের মিলনায়তনে এর আয়োজন করা হয়।

‘জীবনের প্রতিটি মুহূর্তই সাহিত্য, সাহিত্যই সমাজের প্রতিচ্ছবি’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এই সাহিত্য আড্ডা সৈয়দপুরসহ নীলফামারী জেলার ও দিনাজপুর, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার, গল্পকার, গীতিকার, সংগঠক ও সাহিত্যানুরাগী ব্যক্তিগণের মিলন মেলায় পরিণত হয়।

আড্ডাটিতে সভাপতিত্ব করেন ছায়াপথ সাহিত্য পরিষদের আহ্বায়ক ছড়াকার, গীতিকার, শিল্পী, নাট্যকার ও অভিনেতা রইজ উদ্দিন রকি। বন্ধন প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রহমান, ছায়াপথ উপদেষ্টা মরহুম শমসের আলী বসুনিয়া, কণ্ঠশিল্পী মরহুম জসিম উদ্দিনসহ সকল শহিদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরোবতা পালন এবং সংগঠনের সদস্য মোহম্মদ আলী, চন্দন মহন্ত, লিংকন ও মজিবর রহমান সম্মানিত অতিথিদের উত্তোরিও পরিয়ে দিয়ে অনুষ্ঠানের চলার পথ শুরু করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর কথা সাহিত্যিক ও লেখক অঙ্গনের সভাপতি রাজা সহিদুল আসলাম, পার্বতীপুরের সাংষ্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলহাজ্ব ফয়েজুর রহমান। আরও অতিথি ছিলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি রাজ্জাক দুলাল, ডোমারের বন্ধন সাহিত্য ও কবিতা পরিষদের সভাপতি মনজুর আলম, নীলফামারী লেখক অঙ্গনের সম্পাদক ও সাহিত্য সমালোচক ডা. হাসান হাবিবুর রহমান (হাবিব), সুপ্রিম কোর্টের আইনজীবী কবি ও প্রাবন্ধিক এ্যাড. মুশতাক আহমেদ কায়সার, চিরিরবন্দরের কবি ও সাহিত্যিক, উজান ভাঁটি সাহিত্য পরিষদ সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ার প্রমুখ।

সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর সহযোগীতায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডার আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দপুরের বিশিষ্ট নাট্য নির্দেশক, লেখক ও সাপ্তাহিক সাহিত্য আসরের সভাপতি স্বপন কুমার গুহ, নাট্যকার, নাট্যাভিনেতা মীর সারোয়ার আলী মুকুল, নাট্যব্যক্তিত্ব ঈসা আলী খান, কথাকলি খেলাঘর আসরের সাবেক সভাপতি মজিবর রহমান, বেলান লিটিল ম্যগাজিন পত্রিকার সম্পাদক কবি সেকেন্দার মোহাম্মদ আলী, কবি ও গীতিকার আউয়াল ও কথা সাহিত্যিক আকমল সরকার রাজু।

স্বরচিত কবিতা পাঠ করেন, নীলফামারীর কবি এ্যাডভোকেট মালা জেসমিন, খানসামার উজানভাটি সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি অনন্য আমিনুল, সৈয়দপুরের উর্দু কবি মাজিদ ইকবাল ও সালাম হামিদী, ডি এ মজির, কবি ওয়াহেদ আলী সরকার, শাহজাহান আলী সরকার, কম্পিউটার আমজাদ, হবিবর শাহ, শ ম সাঈদ রেজা, চন্দন চন্দ্র মহন্ত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আলাপনের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম, সাপ্তাহিক নীলফামারী চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক শাহিদুল সরকার দুলাল, সাংবাদিক শাহজাহান আলী মননসহ অর্ধ শতাধিক সাহিত্যানুরাগী। তাঁরা পরম আগ্রহ আর আন্তরিকতার সাথে সাহিত্য আড্ডাটি উপভোগ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন চোখ নাট্য দলের সাধারন সম্পাদক সাঈদ রেজা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ