জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া পল্লীবিদ্যুৎ সাব-ষ্টেশন সংলগ্ন এলাকায় গাছ থেকে পরে আব্দুর রহিম (৪৫) নামে এক কাঠুরের মৃত্যু হয়েছে।রোববার বিকেলে গাছ থেকে পরে গেলে আহত রহিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুর রহিম একই উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসাীরা জানান রহিম উপজেলার শালপাড়া পল্লীবিদ্যুৎ সাব-ষ্টেশন সংলগ্ন এলাকার একটি উঁচু ইউকেলেক্টাস গাছের মরা ডাল কাটতে উপরে ওঠেন। ডাল কাটার এক পর্যায়ে তিনি ওই গাছ থেকে পরে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, তিনি ঘটনাটি শুনললেও কোন অভিযোগ পাননি, কোন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
