সিসি নিউজ।।। নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ইউনিয়নের দাড়িহারা দিঘিরপাড়া এলাকায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসুচীতে সহায়তা করে আবুল হোসেন সোশ্যাল ফাউন্ডেশন।
চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন নীলফামারী জেনারেল হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল।
লক্ষ্মীচাপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সুব্রত রায় এ সময় উপস্থিত ছিলেন।
লক্ষ্মীচাপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে তিন’শ জনকে পরামর্শ ও প্রেসক্রিপশন দেয়া হয়।