• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হয়েছে ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা। বুধবার দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের বড়মাঠে মেলার আয়োজন করে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ে উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ‘উদ্দ্যেক্তা ও তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো এবং বাণিজ্যিকিকরণে এই মেলা বিশেষ ভূমিকা পালন করবে। পণ্যের বাজারজাতকরণে বিভিন্ন মাধ্যমেরসাথে তাদের সম্পর্ক তৈরি হবে।’
বিসিক জেলা কার্যালয়ে উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুন জানান, জেলায় ৫০০ উদ্যোক্তা রয়েছেন। তাদের একসাথে করার মাধ্যমে পণ্যের প্রদর্শণী এবং উদ্যোক্তা সৃষ্টিতে শিল্প মন্ত্রনালয় বিসিকের মাধ্যমে এই মেলার আয়োজন করে থাকে সারাদেশে। মেলায় ৫০টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শণ করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ