• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার তিওর গ্রামের মজিবর রহমানের মেয়ে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১০ অক্টোবর পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে অটোযোগে জয়পুরহাটের দিকে আসছিলেন মঞ্জুয়ারা বেগম। গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার বনখুর এলাকায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সেই অটো আটকিয়ে তল্লাশী করে। এসময় ওই নারীর কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয় । এ ঘটনায় সেদিনই সদর থানায় একটি মামলা দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মনছুর রহমান। এ মামলার দীর্ঘ শুনানি ও ৫ জনের স্বাক্ষী গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
মামলাটির রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলী (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল,  আসামিপক্ষের আইনজীবী রায়হান নবী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ