• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আড়াই ঘণ্টা পর সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়ে সচল

সিসি নিউজ ডেস্ক।। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এর আগে যাত্রী নিয়ে উড্ডয়নকালে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের চাকা ফেটে যায়।

আজ শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে বলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ জানান।

তিনি বলেন, ‘দুপুর ১টা ১৫ মিনিটের দিকে অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের জন্য রানওয়েতে গেলে একটি চাকা ফেটে যায়। পরে বিমানবন্দরের রানওয়ে বন্ধ রেখে তা অপসারণ করা হয়। আজ বিকেল তিনটা ৪২ মিনিট থেকে পুনরায় রানওয়ে সচল রয়েছে। বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ