• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সিসি নিউজ।। নীলফামারীতে দিনব্যাপী ফ্রি-মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯টার দিকে ক্যাম্পর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক।
জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ঈদগাঁহ মাঠে বিকেল তিনটা পর্যন্ত ওই ক্যাম্পে জেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নয় সদস্যের একটি চিকিৎসক দল পাঁচ শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ প্রদান করে।
ফারাজ হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যাম্পের আয়োজন করে উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাদশা সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম শাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, জেলা মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. হাসান হাবিবুর রহমান, ফারাজ হোসেন ফাউন্ডেশনের ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ