• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী রকি আটক

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ৪টি ওয়ান শুটারগান, একটি এয়ারগান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও হেরোইনসহ জাকারিয়া হোসেন রকি (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বুধবার ভোরে সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জাকারিয়া হোসেন রকি সদর উপজেলার পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, রকি জেলার একজন শীর্ষ সন্ত্রাসী। এছাড়াও তিনি প্রভাব খাটিয়ে বিভিন্ন বালু মহাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্ব দিতেন।

বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার পুরানপৈল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ রকিকে হাতেনাতে আটক করা হয়। তার নামে জেলার বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে বলেও জানান ক্যাম্প অধিনায়ক ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ