• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ছিনতাইয়ের ৯ লাখ টাকা ও পিকআপ মালিকের হদিশ মেলেনি

আহত মোটরসাইকেল আরোহী কাজী আব্দুর রাজ্জাক

আহত মোটরসাইকেল আরোহী কাজী আব্দুর রাজ্জাক

সিসি নিউজ।। নীলফামারী-সৈয়দপুর সড়কের কাদিখোল নামক স্থানে ইকু জুট মিলের কর্মচারীদের বেতনের ৯ লাখ ২০ হাজার টাকা উদ্ধার হয়নি। এদিকে ঘটনার দুই দিন অতিবাহিত হলেও ওই ঘটনায় আটক পিকআপ ভ্যানটির মালিকের হদিশ পায়নি পুলিশ।

সূত্রমতে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোলে অবস্থিত ইকু জুট মিলের শ্রমিকদের সাপ্তাহিক মজুরীর ৯ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সৈয়দপুর শহরের নতুন বাবপাড়াস্থ ইকু গ্রুপের অফিস থেকে উক্ত টাকা মিলের হিসাবরক্ষক জনি আহমেদ (৩৫) ও কম্পিউটার অপারেটর কাজী আব্দুর রাজ্জাক (৩৮) মোটরসাইকেল যোগে নিয়ে যাচ্ছিল। টাকা নিয়ে ওই দুই কর্মচারী মিলের ৫০০ গজ দূরে পৌছামাত্রই পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল চালক মিলের হিসাবরক্ষক জনি আহমেদ। গুরুতর আহত হয় অপর কর্মচারী রাজ্জাক। এ সময় ছিনতাই হয়ে যায় চটের ব্যাগে থাকা কর্মচারীদের মজুরীর টাকাগুলো। পরে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী রাজ্জাককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। খবর পেয়ে নীলফামারী পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পিকআপ ভ্যানটিকে (ঢাকা-ন-২০-৪৪০৯) জব্দ করে।

রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক শনিবার জানান, টাকার ব্যাগটি আমার কোলে ছিল। ঘটনাস্থলে পৌছালে পেছন দিক থেকে আমার মাথায় সজোরে আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম এটিকে পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা দাবি করে বলেন, এ ব্যাপারে নীলফামারী থানায় একটি মামরা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে ঘটনার দুই দিন অতিবাহিত হলেও পুলিশ পিকআপ ভ্যানটির মালিক ও চালকের হদিশ দিতে পারেনি। তিনি বলেন, পিকআপ চালক এ ছিনতাইকারী চক্রের সদস্য। তাই এটি সড়ক দূর্ঘটনা হিসেবে প্রতীয়মান করার জন্যে আরোহীসহ মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পিকআপ রেখে পালিয়ে যায়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ শনিবার বিকেলে বলেন, পিকআপের মালিক ও তাঁর চালককে সনাক্ত করার কাজ চলমান রয়েছে। জুট মিলের মালিক এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। তবে টাকা ছিনতাইয়ের অভিযোগটি খতিয়ে দেখা হবে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ