• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পলাশবাড়ীতে বাস-ইজিবাইক-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস, ইজিবাইক ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজার এলাকার শান্ত (৩২) ও একই উপজেলার নড়াইল গ্রামের বাসিন্দা সেলিম মিয়া।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিবাকর অধিকারী স্থানীয়দের বরাত দিয়ে জানান, পলাশবাড়ীর মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রিমি পরিবহনের বাস ও গাইবান্ধা থেকে ছেড়ে আসা ইজিবাইক এবং ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উৎস: ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ