জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই অটোরিকশার যাত্রী ও একজন অটোরিকশাটির চালক বলে জানা গেছে।
আজ সোমবার বেলা ১১টায় ক্ষেতলাল পৌর শহরের মালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাজিবুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। দুজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুজনের মরদেহ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনের মরদেহ জয়পুরহাট সদর হাসপাতালে রয়েছে।