• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন ২৩৭ পরিবারকে দিচ্ছে গরু ও ছাগল

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে ২৩৭পরিবারকে আত্মকর্মসংস্থান মুলক সহায়তা হিসেবে গরু ও ছাগল দেয়া হচ্ছে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে।
সুবিধাভোগী পরিবারের মধ্যে ২১৬টিতে ছাগল এবং ২১টি পরিবারকে দেয়া হচ্ছে বকনা বাছুর।
মঙ্গলবার দুপুরে (১৪ ফেব্রুয়ারী) সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে হস্তান্তর কর্মসুচীর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
এতে সভাপতিত্ব করেন ওর্য়াল্ড ভিশন নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ব্যবস্থাপক লোটাস চিসিম।
এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শামসুল ইসলাম ও ফজলার রহমান, ওর্য়াল্ড ভিশন নীলফামারী এপির প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার ও মৈত্রি ¯œাল বক্তব্য দেন।
আয়োজক দফতর সুত্র জানায়, নীলফামারী পৌরসভা, টুপামারী, পলাশবাড়ি ও খোকশাবাড়ি ইউনিয়নে বাছাইকৃত ২৩৭টি অতিদরিদ্র পরিবারকে এই সহায়তা দেয়া হচ্ছে।
গরু ও ছাগল লালন পালন করে তারা পরিবারের সংকট মোকাবেলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভুমিকা রাখবেন।
ওর্য়াল্ড ভিশন নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ব্যবস্থাপক লোটাস চিসিম জানান, বিতরণ কর্মসুচী শুরু হলো আজ থেকে। পর্যায়ক্রমে সবার কাছে আমরা বাছুর ও ছাগল হস্তান্তর করবো। এছাড়া ব্যবসায়ীক কর্মকান্ডের জন্য ২০জনকে আর্থিক সহায়তা করা হবে।
তিনি বলেন, ২১৬টি পরিবারকে দুটি করে ছাগল দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ