সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরে এক ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। একই আগুনে ঘটনায় একটি স্যানিটারী ও হার্ডওয়্যার দোকানের গুদামের বিপুল পরিমাণ টাকার মূল্যবান মালামালও পুড়ে যায়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় শহরের পুরাতন মুন্সিপাড়া জাসদ অফিস সংলগ্ন এলাকায় ওই আগুনের ঘটনাটি ঘটেছে। আগুনের পরিবারগুলোর এবং গুদামে থাকা প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ রা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে শহরের উল্লিখিত এলাকার একটি বাড়ি থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। এরপর মুর্হুতের মধ্যে এ আগুনের লেলিহান শিখা কাওসার, শাহিন, খোদেজা, গুলশানআরা ও অকিলের বাড়িতেও ছড়িয়ে পড়ে। আগুনে খবর পেয়ে সৈয়দপুর,নীলফামারী ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই চারটি পরিবারের বাড়ির ঘরের থাকা আসবাবপত্র, মূল্যবান কাপড়চোপড়সহ সংসারের সবকিছুই পুড়ে ছাঁই হয়ে গেছে। এ আগুনে ওই এলাকায় থাকা আজমেরী ট্রেডার্স এবং আকরাম এন্টারপ্রাইজ নামের একটি স্যানিটারি ও একটি হার্ডওয়্যার দোকানের গুদামের মালামালও ভস্মীভূত হয়েছে। আগুনের সঠিক কারণ কিংবা উৎস জানা যায়নি। তবে বৈদ্যূতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।
শহরে আগুনে ঘটনার খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান ও পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে ওই নগদ অর্থ তুলে দেন। এ সময় সৈয়দপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুল ইসলাম রয়েল উপস্থিত ছিলেন।