• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌর এলাকায় বৈদ্যূতিক সংযোগের সার্ভিস তার চুরি হিড়িক

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরে বাসাবাড়ির বৈদ্যূতিক সংযোগের সার্ভিস তার চুরি হিড়িক পড়েছে। প্রায় প্রতিদিনই শহরের কোন না কোন এলাকা থেকে বৈদ্যূতিক সংযোগের সার্ভিস তার চুরির ঘটনা ঘটছে। এতে করে শহরের বাসাবাড়ি মালিকেরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারীর প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভা। আর ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভা। ঘনবসতিপূর্ণ সৈয়দপুর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে রাতে আঁধারে চোরের দল বাসাবাড়ির বৈদ্যূতিক সংযোগের  সার্ভিস তার চুরি করে নিয়ে যাচ্ছে অহরহ। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকার বাসিন্দা নীলফামারী জজ কোর্টের সিনিয়র এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের বহুতল বাসভবনের  দুইটি বৈদ্যূতিক সংযোগের সার্ভিস তার কেটে নিয়ে যায় চোরের দল। সকালে বাসার রুমের বৈদ্যূতিক বাতির সুইচ অন করতে গিয়ে ঘটনাটি টের পান তিনি। এর আগেও একই কৌশলে ওই এলাকার জনৈক প্রকৌশলী মো. পারভেজের বাসাবাড়ির বৈদ্যূতিক সংযোগের সার্ভিস তার চুরি যায়। চোরেরা প্রায় একই কায়দায় শহরের বিভিন্ন এলাকার বাসা-বাড়ির বৈদ্যূতিক সংযোগের সার্ভিস তার চুরি করে নিয়ে যাচ্ছে। গত এক মাসে শতাধিক বাসাবাড়ির বৈদ্যূতিক সার্ভিস তার চুরি গেছে বলে খবর মিলেছে। এতে করে শহরের বাসা-বাড়ির মালিকেরা চরম বিপাকে পড়ছে।
এক ভূক্তভোগী বাড়ির মালিক জানান, বর্তমানে বাসাবাড়ির বৈদ্যূতিক সার্ভিস তারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বর্তমানে উন্নতমানের বৈদ্যূতিক সার্ভিস তার সর্বনি¤œ ৭০ টাকা থেকে ১২০ টাকা গজ দরে বিক্রি হচ্ছে। ফলে বাসাবাড়ির বৈদ্যূতিক সংযোগের সার্ভিস তারের ওপর লোলুপদৃষ্টি পড়েছে এক শ্রেণির ছিঁচকে চোরের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাড়ির মালিক বলেন, বাসাবাড়ি থেকে বৈদ্যূতিক সংযোগের সার্ভিস তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অনেকটাই অসহায় হয়ে পড়েছি আমরা। কারণ বাসাবাড়ির মালিকের পক্ষে বৈদ্যূতিক সংযোগের সার্ভিস তার কি প্রতিদিন পাহারা দিয়ে রাখা সম্ভব ? তিনি এ ধরণের ছিঁচকে চুরির ঘটনা প্রতিরোধে রাতের বেলা শহর এলাকায় থানা পুলিশের টহল প্রহরা বাড়ানোর দাবি জানান।
সৈয়দপুর উপজেলা আইনশৃংখলা কমিটির এক সদস্য বলেন, এসব চুরির ঘটনার বিষয়ে প্রতি মাসেই আইনশৃংখলা কমিটির আলোচনা হয়। সভায় রাতে বেলা শহরের টহল বাড়ানো জন্য বলা হয়েছে থানা পুলিশকে । কিন্তু তারপরও শহরের ছিঁচকে চুরি বন্ধ হচ্ছে না।
সৈয়দপুর সদর ফাঁড়ির  পুলিশ পরিদর্শক মো. নুরুল ইসলাম বলেন, শহরের  নয়াবাজার এলাকার বাসিন্দা এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের বাসার বৈদ্যূতিক সার্ভিস তার চুরির ঘটনাটির বিষয়ে আমি অবগত নয়। এ বিষয়ে  খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ