• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠিত

সিসি নিউজ।। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় শহরের বিমানবন্দর সড়কের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের হল রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন আব্দুল ওহাব পিএমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন জালাল আহমেদ এমজেএফ ও ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন মুহাম্মদ হানিফ।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে লায়ন সদস্যদের আনুগত্যের শপথ বাক্য পাঠ করানো হয়।  আনুগত্যের শপথ বাক্য পাঠ করান সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন মো. আব্দুল লতিফ।
এরপর অভিষেক অনুষ্ঠানে জেলা গভর্ণরের সফরসঙ্গী হিসেবে আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর  কেবিনেট সেক্রেটারী লায়ন মো. সামিউল মোক্তাদির। এছাড়াও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তাদের পরিচয় করিয়ে  দেন লায়ন মো. রেজাউল হক।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। গোটা অভিষেক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন মো. ফারুক আহমেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শহরেরবিমানবন্দর সড়কের সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন প্রভাষক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন আব্দুল ওহাব পিএমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন জালাল আহমেদএমজেএফ ও ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন মুহাম্মদ হানিফ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ