• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ল

সিসি নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে এ সহায়তার জন্য আবেদন করা যাবে।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২২-২৩ অর্থবছরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে সহায়তার জন্য অনলাইন আবেদনের সময় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। ভর্তিতে সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সিস্টেমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ