সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে দুস্থ ও পথ শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য বুথ ও হেলথ কার্ড স্থাপন করা হয়েছে। ব্রাইট হিউম্যানিটি নামক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান একুশে ফেব্রুয়ারির স্মরণে ওই আয়োজন করে সংগঠনটি।
স্থানীয় রেলওয়ে মুর্তজা ইনস্টিটিউট চত্বরে ওই বুথ স্থাপন করা হয়। সংগঠনেরপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপি চলে বিভিন্ন কর্মসূচী। এতে শহরের দুস্থ ও পথ শিশুরা বিনামূল্যে পুষ্টিকর খাবার ও বিভিন্ন ফলমুল খাওয়ার সুযোগ পায়। সাথে সুবিধা বঞ্চিত রোগীরা পান বিনামূল্যে স্বাস্থ্য সেবা।
সংগঠন সভাপতি খুরশিদ আলম জানান, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা পথশিশু, প্রতিবন্ধি ও গরিব মানুষদের জন্য দিনব্যাপি কর্মসূচী পালন করেছি। পুষ্টিকর বুথ থেকে শিশুরা বিনামূল্যে কলা, পাউরুটি, ডিম, দুধ, পেস্তা বাদাম, কাঠ বাদাম, আংগুর, খেজুরসহ অন্যান্য পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পেরেছে। জনকল্যানকর এসব কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দিনব্যাপি কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মো. সবুজ, সাধারণ সম্পাদক সাফি মো. সাজ্জাদ, উপদেষ্টা মোহাম্মদ মঈনুল ইসলাম কাদেরী, এস কে জাফর উল্লাহ, বাদশা মিয়া, আতাহার মইন রাশেদ, অন্যতম চিকিৎসক আতিকুর রহমান নয়ন, সাবেক সভাপতি আব্দুল্লাহ ,সহ-সভাপতি আসিফ, মীর মশাররফ হোসেন, মো. বাবলু, রজুয়েল , শেখ হাসান বাবু, সারুপ, হাসান, সুজন, সাজিদ, মোক্তার, রুবেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।